মনিরামপুর (যশোর)অফিস।। যশোর জেলার মনিরামপুর উপজেলা ১৩ খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের মজিবার মিস্ত্রীর ছো ট মেয়ে রাবেকা, মেয়েটি দীর্ঘদিন যাবত স্বামীর সাথে শোভাপুর রাজফুলবাড়িয়া গেট,সাভার থানায় থাকতো, সেখানে একটা গার্মেন্টসে কাজ করতো কিন্তু হঠাৎ(স্বামীর ভাষ্যমতে)
গত ১৬ জুন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ঘরের বাইরে যাই তার পর থেকে খুজে পাওয়া যাই না তাকে, যে গার্মেন্টসে চাকরি করতো সেখানে খোজ নিতে গেলে তারা বলেন আপনাদের মেয়ে আজ তো অফিসে আসেনি আমরাও তো ভাবছি উনি তো অফিস মিছ করা মেয়ে না তাহলে কি অসুস্থ হলো কিন্তু অসুস্থ হলে আমাদের ফোন করেতো জানাতো।
এ বিষয়ে মেয়ের পিতার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মেয়ে তো অন্য আর ৫ টা মেয়ের মত না যে স্বামীর সংসার ছেড়ে অন্য কোন ছেলের সাথে চলে যাবে এমনকি সে বাক-প্রতিবন্ধিও না যে কোথাও হারিয়ে যাবে তাহলে আমার মেয়ে কোথায় গেল এমন আহাজারি করে ঢাকার অলিগলি পথে পথে খুজে বেড়াচ্ছি কিন্তু কোন খোজ মেলাতে পারছি না, মেয়েকে খুজে না পেয়ে আমরা থানায়
একটা সাধারন ডায়েরি করেছি, তিনি আরো বলেন মেয়ে হারানোর সংবাদ পেয়ে আমরা তার শশুর বাড়ি যাই কিন্তু তাদের কোন পদক্ষেপ পাচ্ছি না, তারা স্বাভাবিক জীবন যাবন করে চলেছে তার স্বামী ইউনুচের কাছে জানতে চাইলে তিনি বলছেন আপনাদের মেয়ে কোথায় হারিয়ে গেছে সেটা আমরা কিভাবে বলবো আমরাও তাকে খোজার চেষ্টা চালাচ্ছি।
মেয়ের পিতা সন্দেহ বশত বলেন তার বঊ হারিয়ে গেছে কিন্তু তাদের কোন ততপ্রয়তা পাচ্ছি না নিশ্চয়ই কোন সন্দেহ লুকিয়ে আছে। মেয়েকে খুজে পাবার জন্য মেয়ের পিতা-মাতা সবার কাছে সাহায্য চাইছেন। মেয়ের বাপের বাড়ির ঠিকানা নামঃ রাবেয়া বেগম(২০) পিতাঃ মজিবার রহমান গ্রামঃ ভরতপুর পোষ্টঃ খানপুর থানাঃ মনিরামপুর জেলাঃ যশোর বিভাগঃ খুলনা মেয়ের শশুর বাড়ির ঠিকানা নামঃ রাবেয়া বেগম(২০) স্বামীঃ ইউনুস হক শোভাপুর বার্থ স্কুল,সাতবাড়িয়া সাভার ঢাকা।
যদি কোন হৃদয়বান ব্যাক্তি মেয়েটিকে খুজে পান তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল মেয়ের পিতা-01400091965 (মজিবর রহমান)