এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের পক্ষে এবং কেন্দ্রীয় যুবলীগের আহবানে কেশবপুর উপজেলা যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
কেশবপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ-এর সভাপতিত্ব এবং যুগ্ম-আহŸায়ক আবু সাঈদ লাভলুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শাহীন চাকলাদারের চাচাতো ভাই যুবনেতা তৌহিদ চাকলাদার ফন্টু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা ছাত্রলীগর আহŸায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক। আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা আলমগীর সিদ্দিকী টিটো, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহŸায়ক আল আলাল দিলু, সাগরদাড়ি ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাজী মেহেদি হাসান আলমগীর, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহŸায়ক তুহিন রেজা, সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুর রহমান,
বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক রবিউল ইসলাম, গৌরিঘোনা ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী, সাতবাড়িয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহŸায়ক শামীম রেজা, মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক ফারুক হোসেন, জিল্যুর রহমান, আল হেলাল, সদর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেদি হাসান শিমুল, সাগরদাড়ি ইউনিয়ন যুবলীগের যুগ্ন
আহবায়ক এস কে লিটু, আক্তার হোসেন লিটন, মজিদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রাকিবুল হাসান রানা, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম আক্তার, লিটন হোসেন, পাজিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান, পৌর যুবলীগ নেতা লিটন গাজী, রাজীব খান, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কবির হোসেন, ভোগতি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।