এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০১৯-২০ অর্থবছরে পারিবারেক কৃষির আওতায় সবজী পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ এবং আর্থিক সহায়তা প্রদান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ২ শত ৮৮ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২ প্রকার চারা ও ১০ রকমের বীজ এবং রক্ষনাবেক্ষনের জন্য কৃষকপ্রতি ১ হাজার ৯ শত ৩৫ টাকা করে বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রাসরণ অফিসার মনির হোসেন ও ইমরান বিন ইসলাম, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান প্রমুখ।