মেহেদী হাসান।। রাজবাড়ী সদর উপজেলাধীন গোয়ালন্দ মোড় সংলগ্ন আহলাদিপুর দাখিল মাদ্রাসা এর ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী।
রবিবার দুপুরে এ নির্মান কাজের উদ্বোধন করা হয়।
এসময় অত্র মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা সবাইকে সঙ্গে নিয়ে বর্তমান করোনা পরিস্থিতির উপর দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন, পরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে একটি গাছ রোপণ করেন মাননীয় এমপি মহোদয়
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি ও রাজবাড়ী সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রেজাউজ্জামান খান (বাবু), ওসি মোঃ শহিদুল ইসলাম (শহিদ) খানখানাপুর পুলিশ ফাঁড়ি, আরো উপস্থিত ছিলেন শহীদ ওহাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহীন খান, আব্দুল কাদের (মিন্টু) সদস্য ও সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড শহিদ ওহাবপুর ইউনিয়ন পরিষদ, আব্দুর রহমান খান (মনো) সাধারণ সম্পাদক ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ।
উল্লেখ্য, আহলাদিপুর দাখিল মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৮৭ সালে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম আব্দুল আজিজ খান।