শরণখোলায় সেনাবাহিনীর বাঁধ নির্মাণ ও সহায়তা কার্যক্রম পরিদর্শন
- প্রকাশের সয়ম :
বুধবার, ৮ জুলাই, ২০২০
-
৯৭
বার দেখা হয়েছে

আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নকে প্রমত্ত বলেশ্বর নদী থেকে রক্ষা করতে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণাধীন রিং বেড়িবাঁধ পরিদর্শন করেন মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান। এসময় তিনি দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান করেন।
০৭ জুলাই, ২০২০ (মঙ্গলবার) উপজেলার ৪নং সাউথখালী ইউনিয়নের বগি ও গাবতলা গ্রামের বাঁধের সার্বিক অবস্থা দেখেন। প্রতিবছর বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষকে বানের জলে ভাসতে হয়। বাগেরহাট ৪ আসনে নতুন নির্বাচিত সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন দায়িত্ব পেয়ে অগ্রাধিকার ভিত্তিতে এ বেড়ীবাঁধ নির্মাণের ব্যবস্থা করেন।
মেজর জেনারেল আবুল কালাম মোঃ জিয়াউর রহমান এর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল জনাব মাসুম, মেজর সাদেকিন, বাগেরহাট জেলা পুলিশ সুপার পঙ্কজ রায়, সহকারী পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, শরনখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহীন, শরনখোলা থানার অফিসার ইনচার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা সহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।
Please Share This Post in Your Social Media