মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গনরোধে জিও ব্যাগ স্থাপনের উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সবাইকে ধৈয্যধারন করে বন্যা, নদী ভাঙ্গন ও করোনা মোকাবেলা করতে হবে। ভেঙ্গে পড়লে চলবে না।
আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড়, গোবরধন ও চন্ডমারী এলাকায় তিস্তা নদীর ভাঙ্গন রোধে আয়োজিত সুধী সমাবেশে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী, মিজানুর রহমান মিজান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিস্তা নদীর ভাঙ্গন রোধে কুঠিরপাড়, গোবরধন ও চন্ডিমারী গ্রামে ভাঙ্গন কবলিত ৩ শ ৮০মিটার এলাকায় পর্যায়ক্রমে ১৬ হাজার জিও ব্যাগ প্রতিস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।