সৈয়দ মেহেদী হাসান রাজবাড়ী।। রাজবাড়ীতে সরকারি প্রণোদনার দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সমস্ত শিক্ষক-শিক্ষিকারা এসময় তারা রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সামনে অবস্থান করে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন জনাব মোঃ রমজান আলী শেখ সভাপতি বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা, মোঃ মিজানুর রহমান সাধারণ সম্পাদক বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখা, মোঃ মামুনুর রশিদ সভাপতি গোয়ালন্দ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোহাম্মদ রানা সাধারণ সম্পাদক বালিয়াকান্দি কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোঃ শওকত আলী সাধারণ সম্পাদক কালুখালী কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সুব্রত নন্দী কোষাধক্ষ্য প্রজাপতি মডেল কিন্ডার গার্টেন খানখানাপুর, মোঃ জহিরুল হক শিক্ষা বিষয়ক সম্পাদক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর বলেন করনা মহামারির মহাদুর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডার গার্টেন স্কুলগুলোর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান সহজশর্তে ঋণের দাবি করেন, একযোগে সারা বাংলাদেশে এ কর্মসূচি পালন করা হয়, মানববন্ধন শেষে তারা মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।