মৌলভীবাজারে নতুন আরও ২৩ করোনা রোগী শনাক্ত
- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ জুলাই, ২০২০
-
১৯৯
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে আজ সোমবার (১৩জুলাই) নতুন করে ২৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ পাওয়া যায় । বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।
আক্রান্তদের মধ্যে মৌলভীবাজার সদর ১৪ জন, কুলাউড়া ৪ জন, শ্রীমঙ্গল ৩ জন, কমলগঞ্জ ১ জন এবং জুড়ী উপজেলার ১ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।
এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩৭৭ জন এবং মারা গেছেন ৮ জন।
Please Share This Post in Your Social Media