আহারে জীবন: পারভীন আক্তার
বিরক্ত নহে হয়তো তিক্ত,
সিক্ত নহে যেন হইয়া রিক্ত।
যতো টুকুন জমার খাতায়
করিয়াছে জমা,
নাহি করিয়া হিসাব
তুলিতে গিয়া
কেন বার বার মহাজনের কাছে
মনো চাইয়া যায় ক্ষমা?
কিবা কথা কোনখানেতে
তথ্য যত,
লুকাইয়া আছে কোন রেজিস্ট্রারে!
পথ চলিয়াছে মাইল কত শত
নিত্য কাজের ভারে।
হিসাবের খাতায় হিসাব রহিলো-
যোগ ফল আজি শুধুই শূন্য।
কোন অজানায়, কে–বা
—কাহার জন্য?
ভুলে ভুলেই চলিয়াছে পথিক
খুজিঁয়া পায়নি আজো কোন দিক।
পিছন ফিরিয়া চায়,
বলিতে নাহি পায়,
মনে তাহার আকুতি কত!
এদিক ওদিক গগন পানে চায়।
হঠাৎ বৃষ্টি নামিয়া ধরনী ভিজে,
অশ্রু নয়ন ধুইয়া গিয়াছে,
আমরন কষ্ট চাহে না পিছু ছারিতে।
না হয় বলিলো না হয় বুঝিলো
সময় কহিবে কখন?
কতো অজানা কথার বাহার
আন মনে বলিয়া —
চলিয়া
যাহে দিনোক্ষন।
নিজেই নিজেরে বুঝাইয়া ক্লান্ত,
আহারে জীবন।