এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৬শ’ ১৮ জন। আর, মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৪ হাজার ৫শ’ ২৫ জন।
দেশে করোনা শনাক্ত হওয়ার ১৩৪তম দিনে আজ রবিবার (১৯শে জুলাই), রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ সকল তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।























































