মইনুল হোসেন প্লাবন॥ শেরপুর শহরের নিউমার্কেটের নবনির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক গেইট’ উদ্বোধন করা হয়েছে। ১৯ জুলাই রবিবার পৌরসভার উদ্যোগে নির্মিত ওই গেইট উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি।
এ উপলক্ষ্যে নিউমার্কেটস্থ হোটেল আলিশানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি লুৎফর রহমান নতুন, পৌর কাউন্সিলর বাদশা মিয়া প্রমুখ।
উল্লেখ্য, প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে নিউমার্কেটের প্রথম গেইটটি হুইপ আতিউর রহমান আতিকের নামে নামকরণসহ পুনঃনির্মাণ করা হয়।