রাকিবুল হাসান রাকিব।। জয়পুরহাটে জেলা ডেকোরেটর মালিক সমিতির প্রায় ৩শ সদস্য করোনা প্রাদূর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ হওয়ায় সরকারের কাছে প্রণোদনা দাবীতে সংবাদ সম্মেলন করেছে।
সোমবার জয়পুরহাট প্রেসক্লাবে জেলা ডেকোরেটর মালিক সমিতি প্রণোদনার দাবীতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্য রাখেন সমিতির জেলা সভাপতি এনামুল হক সরকার। এ সময় জেলা ডেকোরেটর মালিক সমিতির সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ সাধারন সম্পাদক বিমল চন্দ্র সরকার, কালাই উপজেলা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি গোলাম মস্তোফা, সাধারন সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্য সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান মহামারী করোনা পরিস্থিতিতে লোক সমাগমে বিধিনিষেধ থাকার কারনে কোন প্রকার সরকারি,বে-সরকারি অনুষ্ঠান হচ্ছেনা। ফলে ব্যবসা সম্পুর্ন ভাবে বন্ধ রয়েছে। ডেকোরেটর মালিক সমিতি সদস্যরা তাদের কর্মচারীদের নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে সংবাদ সম্মেলনে জানান। এ ছাড়াও ডেকোরেশন কাজে ব্যবহৃত প্রায় কোটি টাকার বাশ, কাঠ, কাপড় সহ মুল্যবান জিনিসপত্রও নষ্ট হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা দিচ্ছেন সে আলোকে কর্মহীন হয়ে পড়া ডেকোরেটর মালিক শ্রমিকদের দুঃখ কষ্টের কথা বিবেচনা করে প্রণোদনার ব্যবস্থা করার জন্য জোর দাবী জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ।