সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খাঁন মোঃ জহুরুল হকের সুস্থতা কামনায় জেলা শহরের বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪শে জুলাই) বাদ জুম্মা শেষে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
জেলা শহর গুলোর মসজিদ কমিটির সদস্যরা জুম্মার নামাজে অাগত মুসুল্লিদের উদ্দ্যেশে বলেন, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খাঁন মোঃ জহুরুল হক করোনা ভাইরাসে অাক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে অাছেন। তিনি রাজবাড়ীর কৃতি সন্তান এবং স্বনামধন্য সাংবাদিক। অাপনারা তার জন্য পরম করুনাময় আল্লাহর কাছে দোয়া করবেন যেন সে দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন।
তিনি চ্যানেল আই ও দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এবং রাজবাড়ী কন্ঠের সম্পাদক ও রাজবাড়ী জেলা বারের আইনজীবী। এবং প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খাঁন মোঃ জহুরুল হক করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে হোম আইসোলেশনে রয়েছে। তিনি গত কয়েক দিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন। যে কারণে, পরে রবিবার ১৯ শে জুলাই তিনি রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা দেন। পরে বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে যে তিনি করোনায় আক্রান্ত। তবে তিনি অনেকটাই সুস্থ্য আছেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ সেবন করছেন।