আহসান টিটু,বাগেরহাট জেলা প্রতিনিধি।। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মাসকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আ: আজিজ (৬০) মৃত্যুবরন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) সকালে তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। তিনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং রাত ১২.৪০ মিনিটে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
শিক্ষক শেখ আ: আজিজ উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন সুনামের সাথে শিক্ষকতা করেছেন। তার উত্তম আদর্শের জন্য উপজেলার মানুষের মধ্যে তিনি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। মৃত্যুকালে তিনি অনেক গুনগ্রাহী রেখে গেছেন।
ফকিরহাট উপজেলায় নতুন ৮ জনসহ মোট ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলায় করোনায় এ পর্যন্ত মৃত্যু ৭ জনের।