আদিতমারী হাসপাতালে তিনটি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
-
১০৫
বার দেখা হয়েছে

করোনা ভাইরাস মোকাবেলায়
লালমনিরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা সহায়তার নিমিত্তে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির নির্দেশনা অনুযায়ী লালমনিরহাটের আদিতমারী হাসপাতালে ৩টি অক্সিজেন সিলিন্ডার ও আনুসঙ্গিক সরঞ্জামাদি প্রদান করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার বিকালে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অক্সিজেন সিলিন্ডার ও সরঞ্জামাদি আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ স্নিগ্ধা দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রওশন আলী মন্ডল উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media