সৈয়দ মেহেদী হাসান।। ঈদের ছুটি শেষে ঢাকা মুখি মানুষের ঢল নেমেছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ-ফেরি ঘাটে গুলোতে, এসময় যাত্রীরা লঞ্চ ফেরি স্পিডবোট সহ যে যেভাবে পারছেন গাদাগাদি করে পারাপার হচ্ছেন সাধারণ যাত্রীরা মানছেন না কোনো ধরনের স্বাস্থ্যবিধি।
গোয়ালন্দ উপজেলা পুলিশ প্রশাসন ও দৌলোদিয়া ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যায় যাত্রীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতেই তারা সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘাট কর্তৃপক্ষ বলেন ৬ টি ঘাটের ভিতর ৪ টি ঘাট সচল রয়েছে ও ছোট বড় মোট ১৭ টি ফেরি চলাচল করছে।
যাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন ঈদের ছুটি শেষ হয়েছে আমাদের অফিস আদালত খুলতে শুরু করেছে সময়মতো কাজে যোগদান দিতেই করোনা ভাইরাসের সংক্রমণ থাকা সত্বেও গাদাগাদি করে পার হতে হচ্ছে অনেককেই দেখা গিয়েছে সরকারের দেয়া কোন স্বাস্থ্যবিধি মানছেন না তারা মুখে মাক্সও পড়ছেন না ফলে করোনার ঝুঁকি থেকেই যাচ্ছে।
অন্যদিকে নদীতে প্রবল স্রোত থাকায় ফেরি পারাপার ব্যাহত হচ্ছে স্বাভাবিক সময়ের চেয়ে পারাপারে ২০ থেকে ৩০ মিনিট সময় বেশি লাগছে ফলে ঘাটে আটকা পড়েছে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।