সৈয়দ মেহেদী হাসান।। চলো চলো ঢাকা চলো ঈদের আমেজ ফুরিয়ে গেছে তাইতো এখন ফিরতে হবে কর্মস্থলে।
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পারাপারের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শত শত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন গাড়িতে বসে থাকা সাধারণ যাত্রী ও চালকেরা। তাতে সকালে দেখা যায় দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ বাজার পর্যন্ত প্রায় ৩ শতাধিক এবং গোয়ালন্দ মোর থেকে আলাদিপুর বাজার পর্যন্ত প্রায় ৪ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
এসময় যাত্রীরা বলেন ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরে যেতে হচ্ছে আমাদের, কিন্তু ঘাটে এসে ৩ থেকে ৪ ঘন্টা আটকে থাকতে হচ্ছে এতে করে বাড়ি থেকে নিয়ে আসা ফ্রিজে রাখা কুরবানির মাংস নষ্ট হয়ে যাচ্ছে তাতে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে গাড়িতে বসে থাকা কষ্টদায়ক হয়ে যাচ্ছে বলে তারা জানান।
অন্য দিকে নদীর পানি কমতে শুরু করেছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তারা মোঃ রফিকুল ইসলাম বলেন আজ শুক্রবার পর্যন্ত পানি কমেছে ৫ সেন্টিমিটার, আরেকটা বিষয় লক্ষ করা গিয়েছে বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ থাকা সত্ত্বেও সাধারণত মানুষের মাঝে তেমন কোনো ধরনের সতর্কতা কাজ করছে না যাত্রীরা গাদাগাদি করে লঞ্চ ফেরিতে উঠছে কিন্তু অনেকেই মুখে মাস্ক নেই হাতে নেই হ্যান্ড গ্লাভস।