আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলায় বাস ও সিএনজির সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শনিবার (০৮ আগস্ট) বিকাল ৩টা ৫০ মিনেটে উপজেলার ময়মনসিংহ-জামালপুর মহাসড়কের ভাবকীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।