আমাদেরবাংলাদেশ ডেস্ক।।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।রোববার (১৬ আগস্ট) রাতে তিনি নিজেই করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এম শোভন খান জানান, ৪-৫ দিন ধরে শরীরে জ্বর অনুভব করছেন।
গত দু’দিন ধরে নাকে ঘ্রাণ পাচ্ছিলেন না। এ অবস্থায় শনিবার (১৫ আগস্ট) তিনি করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে হোম আইসোলেশনে রয়েছেন।
তিনি সুস্থ ও ভালো আছেন।করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে আবারো দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান। এজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
আমাদেরবাংলাদেশ/রিফাত