আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাঁদে পড়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন।
তিনি জানান, ময়মনসিংহ থেকে শেরপুরগামী মাইক্রোবাসটি ফুলপুরে পৌঁছালে ঘটনাস্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় যাত্রীবাহী মাইক্রোবাসটি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে ৮ জনের মরদেহ উদ্ধার করেন।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)