আমাদেরবাংলাদেশ ডেস্ক।।চীনের সঙ্গে আলোচনার ভিত্তিতে চায়না সিনোব্যাক কোম্পানির ভ্যাকসিনের ট্রায়াল করতে বাংলাদেশ অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি আরও জানান, হু এর কাছে ভ্যাকসিন নিয়ে আবেদন করা হয়েছে। চায়নার সাথে আজ মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। বেশ কিছু দেশের ভ্যাকসিন সম্পর্কে এইচপিএম কে অবগত করা হয়েছে। অন্যান্য দেশের মতো এবার বাংলাদেশও স্বেচ্ছাসেবকদের ওপর ট্রায়াল করা হবে। খরচ বহন করবে চীন।
‘যতোদ্রুত সম্ভব ট্রায়ালের কাজ শুরু করবে তারা। ভারত এখনো তাদের ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি চায়নি। চাইলে বিষয়টি ভেবে দেখা হবে।’
আমাদেরবাংলাদেশ/রিফাত