আমাদেরবাংলাদেশ ডেস্ক।।সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৮ টি দেশীয় তৈরি পাইপগানসহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের বেলকুচি থেকে ৮ টি দেশীয় তৈরি পাইপগানসহ গোপাল সুত্রধর নামে এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কান্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে গোপাল সুত্রধর নামে এক যুবক কে গ্রেপ্তার করা হয়। এসময় তার হাতে থাকা বাজারের ব্যাগ থেকে হাতে তৈরি ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”
গ্রেপ্তারের পরে বেলকুচি থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। গত বছর আগেও গোপাল সুত্রধরকে দেশীয় তৈরি পাইপগানসহ গ্রেফতার করেছিলো জেলা গোয়েন্দা পুলিশ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত