বসতবাড়িতে অভিযান, ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক!
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার,:
রাজশাহীর তানোর উপজেলার সুমাসপুর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (২৬) নামে এক যুবককে আটক করেছে তানোর থানা পুলিশ।
আটক মাসুদ রানা তানোর উপজেলার সমসপুর গ্রামের মৃত জলিলের ছেলে।
তানোর থানা পুলিশ সূত্রে জানা যায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় মঙ্গলবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে সমসপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি দল সমসপুর গ্রামে মাসুদ রানার নিজ বসতবাড়িতে অভিযান চালায়।
অভিযানে তানোর থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই উত্তম কুমার, এসআই মতিউর রহমান ও এএসআই আসাদুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন। পুলিশের দাবি, অভিযানকালে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৭০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটকের পর উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লিখিত এজাহার দাখিল করা হলে তানোর থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
মামলা রুজু শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তানোর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।