মৌলভীবাজার সংবাদদাতা।।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার গাজীপুর এলাকা থেকে গৃহবধূ নিপা রানী নাথ (৩০) এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৯আগস্ট) দিবাগত রাত ১০ টার দিকে নিজ বাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিপা রানী নাথ গাজীপুর এলাকার সজল দেব নাথের স্ত্রী।কুলাউড়ার এএসআই ফাহিমা আক্তার সাংবাদিকদের নিশ্চিত করে বলেন,রাতে তার নিজ কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার খবর দেয় তার পরিবার।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও জানান, ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা ।