কেশবপুর(যশোর)সংবাদদাতা।।যশোরের কেশবপুরে শরীরের যন্ত্রনা সইতে না পেরে বিলাল সরদার (৭০) নামের একব্যক্তি গলায় গামছা দিয়ে ঝুলে আত্মহত্যা করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানাগেছে পৌর শহরের বায়সা গ্রামের মৃত বোনাই আলি সরদারের ছেলে বিলাল সরদার দীর্ঘ্যদিন ধরে পেটের ব্যাথাসহ নানান রোগে ভুগছিল।বৃহস্পকিবার ভোরে যন্ত্রনা সইতে না পেরে তার বাড়ির বারান্দায় আড়ার সাথে গলায় গামছা দিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে থানা পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।