আমাদেরবাংলাদেশ ডেস্ক।।শরীয়তপুরের নড়িয়ায় পুকুরের পানিতে ডুবে বাঁধন (৮) ও আবু সুফিয়ান (৭) নামে দুইটি শিশুর মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে মামা-ভাগিনা।
আজ শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের যোগপাট্টা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- যোগপাট্টা গ্রামের আব্দুস সালাম মৃধার ছেলে বাঁধন ও শ্যালক সুফিয়ান।নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, আজ সকালে বাঁধন ও আবু সুফিয়ান দুই মামা-ভাগিনা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়।
এরপর দুপুরের দিকে তাদের মরদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন দেখতে পান। পরে তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত