আসাদুর রহমান,শার্শা প্রতিনিধি।। শার্শায় অসুস্থ বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহননকারীর নাম ইসমাইল হোসেন (৬১)। তার বাড়ি শার্শা উপজেলার নাভারণ-সুবর্ণখালি গ্রামে। শারিরীক অসুস্থতার কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন, নিহত ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন।
মাঝে মাঝে তিনি অসহ্য যন্ত্রনায় চিৎকার দিয়ে উঠতেন। এইভাবে অসহ্য যন্ত্রনা সহ্য করতে না পেরে শনিবার সন্ধ্যা রাতের কোন এক সময় তিনি নিজ ঘরের পাশে পুরাতন সজিনা গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটিয়ে রোগযন্ত্রনার হাত থেকে নিজকে মুক্ত করেছেন। পরে নিহতের স্বজনরা জানতে পেরে লাশ উদ্ধার করে শার্শা থানার পুলিশকে সংবাদ দেয়।
শার্শা থানার ওসি (তদন্ত) তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহত ইসমাইল হোসেনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। শারিরীক অসুস্থতার কারণে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আত্মহত্যার ঘটনার বিষয়ে সুরতহাল রিপোর্ট অনুযায়ী বিতর্কিত কোন অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে ময়না তদন্তছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।