আমাদেরবাংলাদেশ ডেস্ক।।নওগাঁয় কলেজছাত্রীর মাথার চুল কেটে দেয়ার অভিযোগে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হলো।
মঙ্গলবার রাতে, মূল আসামি রায়হানের স্ত্রী রুপালী আক্তার রূপাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, নওগাঁর নিয়ামতপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের এক শিক্ষার্থীকে গত এক মাস ধরে তাকে উত্যক্ত করছিল ঝাজিরা গ্রামের রায়হান। সোমবার বিকেলে ওই ছাত্রীকে নিজের বাড়িতে নিয়ে দুই ঘণ্টা আটকে রেখে চুল কেটে দেয় রায়হানসহ তার পরিবারের সদস্যরা।
এছাড়া শারীরিক নির্যাতন চালিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি এ বিষয়ে কাউকে জানালে সামাজিক যোগযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকিও দেয় তারা। এ ঘটনায় সোমবার রাতে ওই শিক্ষার্থীর বাবা চার-পাঁচজনকে আসামি মামলা করলে রায়হানকে গ্রেপ্তার করে পুলিশ ।
আমাদেরবাংলাদেশ/আরাফাত