ঠাকুরগাঁওয়ের হরিপুরে আ’লীগ নেতা সন্ত্রাসী হামলায় গুরুতর জখম
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
-
১৫১
বার দেখা হয়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ১ অক্টোবর প্রভাষক ও আ’লীগ নেতা মতিউর রহমান মতি (৪৫) নিজ কলেজে সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়েছেন। মতি হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামের মৃত শরিফউদ্দিনের ছেলে।
তিনি রাণীশংকৈল ডিগ্রী কলেজের প্রথম ছাত্র সংসদের সাবেক জিএস, বর্তমান আমগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যাদুরাণী আদর্শ কলেজের প্রভাষক। স্থানীয় সুুুুত্রমতে উপজেলার যাদুরাণী আদের্শ কলেজের প্রভাষক মতি এদিন সকালে ঐ কলেজের জমি নিয়ে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় গুরুত্বর জখম হন।
পরে অসুস্থবস্থায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে কর্মরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। হরিপুর থানা অফিসার ইনচার্জ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শ করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আনইগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
আমাদেরবাংলাদেশ.কম/ শিরিন
Please Share This Post in Your Social Media