সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যা-নির্যাতন বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
-
১৫৮
বার দেখা হয়েছে

আবু রায়হান,জয়পুরহাট।। সারাদেশে নারী-শিশু ধর্ষণ ও হত্যা-নির্যাতন বন্ধের প্রতিবাদে জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বুধবার বেলা ১১ টায় জয়পুরহাট জেলা শহরের পাঁচুরমোড়ে জেলা বাদসের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
নোয়াখালী-সিলেট-খাগড়াছড়ি-সাভার সহ সারাদেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ ও হত্যা-নির্যাতন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক কমরেড ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, সদস্য উৎপল দেবনাথ,
জেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক রাশেদু জ্জামান রাশেদ, সাংগঠনিক সম্পাদক মুর্শিদ আলম সহ অন্যান্যরা। এ সময় বক্তারা সারাদেশে নারী-শিশু ধর্ষণ-হত্যা-নির্যাতন বন্ধ করে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
Please Share This Post in Your Social Media