কেশবপুর (যশোর) প্রতিনিধি।। যশোরের কেশবপুর প্রাথমিক শিক্ষক মিলনায়তনে যশোর জেলা ধারাভাষ্যকার ফোরোমের এক মতবিনিময় সভা ও সেরা ধারাভাষ্যকারদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুক্রবার সকালে বুলু থাই এন্ড ডেকোরেশন কর্ণারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। ধারাভাষ্যকার কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে ও ধারাভাষ্যকার শামীম কবীর রনির সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধারাভাষ্যকার মাসুম রেজা তুষার, শেখ রেজাউল ইসলাম, সোহাগ হাসান লিপু, পলাশ কুমার, ডাঃ রাজ, শফিকুল ইসলাম, সুলতান মাহমুদ, শাহ জামাল, মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে যশোর জেলার সেরা ধারাভাষ্যকারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান কমরেড
নিজাম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুরে মনোজ বসু খেলাঘরের আয়োজনে খেলাঘরের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও মনোজ বসু খেলাঘরের উপদেষ্টা এবং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল
শুক্রবার সকালে গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। মনোজ বসু খেলাঘর আসরের সভাপতি নাজমূল আলমের সভাপতিত্বে ও শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খেলাঘরের উপদেস্টা প্রভাষক কানাইলাল ভট্টাচার্য, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, উপজেলা খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, মনোজ বসু খেলাঘর আসরের উপদেস্টা সিদ্ধার্থ বসু,
গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, পাঁজিয়া ইউপির ১নং ওয়ার্ডের সভাপতি এনামুল কবির বুলু, মনোজ বসু খেলাঘরের উপদেস্টা আতিয়ার রহমান, প্রয়াত নিজাম উদ্দিনের পূত্র রবিউল ইসলাম, কবি পার্থ সারথী সরকার, ডাঃ উত্তম রায়, কবি আমিনুর রহমান, মনোজ বসু খেলাঘর আসরের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আবুল বাসার, শিক্ষা ও গবেষণা সম্পাদক রওনক হাসান রাজু, সদস্য মুক্তা খাতুন ও সদস্য হোসেনে আরা খাতুন রিমা
কেশবপুর পৌর ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড
আওয়ামী লীগের কর্মীসমাবেশ অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে।।
যশোরের কেশবপুর পৌরসভার ২ নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মীসমাবেশ শুক্রবার সন্ধ্যায় শহরের বায়সা মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
২নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ও আওয়ামী লীগনেতা মিজানুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিক্ষাবিদ এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ ও প্রচার সম্পাদক নূরুল ইসলাম খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মেহেরুন নেছা মেরী, ২ নং ভোগতি-নরেন্দ্রপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগনেতা আবু শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহŸায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগনেতা শাহারিয়ার হাবিব, পৌর ছাত্রলীগের সাইফুল ইসলাম প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম