কলাপাড়া সংবাদদাতা।।কলাপাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন নিশ্চিত করবে টেকসই উন্নয়ন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে কলাপাড়া উপজেলা চত্বর এক র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মহিব্বুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভিন সিমা, কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।