- প্রকাশের সয়ম :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
-
১৪৬
বার দেখা হয়েছে

ইয়াছিন কবির,কামারখন্দ সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩/১০/২০২০ তারিখ মঙ্গলবার বিকেলে কামারখন্দ উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৩নং জামতৈল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম সেখ এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আব্দুল আজিজ সরকার, আহবায়ক, কামারখন্দ উপজেলা বিএনপি ও সভা পরিচালনা করেন এ্যাডঃ মোঃ সাইদুল ইসলাম, সদস্য সচিব, কামারখন্দ উপজেলা বিএনপি এছাড়াও বক্তব্য রাখেন জেলা, উপজেলা,, ইউনিয়ন এবং কলেজ ছাত্র নেতৃবৃন্দসহ প্রমূখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং সকলের মধ্যে তোবারক বিতরণ করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
Please Share This Post in Your Social Media