কামারখন্দে সরকারি চাউল উদ্ধার ও ব্যবসায়ি আটক
- প্রকাশের সয়ম :
বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
-
৯১
বার দেখা হয়েছে

ইয়াছিন কবির,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।। সিরাজগঞ্জের কামারখন্দে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ বস্তা চাউল উদ্ধার করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা ।
১৩ অক্টোবর ২০২০ (মঙ্গলবার) রাত্রী ৯.৩০মিনিটে উপজেলার কামারখন্দ হাটখোলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর নেতৃত্বে এস আই ফিরোজ মিয়া সহ তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে অবৈধভাবে ৩০ কেজি ওজনের ৩৫ বস্তা মোট ১০৫০ কেজি খাদ্য-বান্ধব কর্মসূচির সরকারি চাউল কালো বাজারির উদ্যেশ্যে মজুদ রাখার অপরাধে মেসার্স মেহেদী ট্রেডার্সের মালিক আল-মাহমুদ কে আটক করা হয়েছে ।
মামলার এজহার সুত্রে জানা যায়, চাউল ব্যবসায়ী আল-মাহমুদ কালো বাজারের উদ্যেশ্যে অবৈধভাবে উক্ত সরকারি ভিজিডি/খাদ্য বান্ধব চাউল তাহার দোকানে মজুদ রাখার কথা স্বীকার করে ।

শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ খাদ্য অধিদপ্তর লেখা চালের বস্তার পরিপ্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নির্দেশ ক্রমে রাত্রী ৯.৪০ মিনিটে উক্ত চা্উল জব্দ করিয়া তালিকা প্রস্তুত করা হয় ।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ৯.৩০ মিনিটে অভিযান পরিচালনা করে ৩৫ বস্তা ভিজিডি চাউল উদ্ধার করা হয় এবং অভিযুক্ত আল-মাহমুদ কে আটক করা হয় এবং তার নামে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন
Please Share This Post in Your Social Media