pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
কালিয়াকৈরে স্ত্রীকে মেরে ফেলার অভিযোগে স্বামী আটক জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু, ঢাকাতেই ৫ রক্ত ও ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি : রিজভী ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরছে চ্যানেল ওয়ান মুরাদনগরে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ ছাত্রদলের নেতারা ঘুষ ছাড়া নড়ে না ফাইল: মঠবাড়ী ভূমি অফিসে নায়েব সেলিমের ‘নয়া জমিদারী’ প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আপিল করতে যাচ্ছেন মনিরা শারমিন একনেকের সভা অনুষ্ঠিত বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, ঢাকায় সর্বনিম্ন ১০ টাকা
যশোরের দুঃখ খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন-সমাবেশ

যশোরের দুঃখ খ্যাত ভবদহের জলাবদ্ধতা নিরসনের দাবীতে মানববন্ধন-সমাবেশ

রিপন হোসেন সাজু,মণিরামপুর (যশোর)।।ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে জোয়ারাধার (টিআরএম) চালুর দাবীতে ভুক্তভোগী এলাকার নারী-পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির আয়োজনে জলাবদ্ধ মশিয়াহাটি স্কুল মাঠের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অপর দিকে নতুন সৃষ্ট প্রকল্প বাস্তবায়ন নিয়েও শংসয় প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

এলাকাবাসী সূত্রে জানাযায়, কুলটিয়া ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভবদহ পানি নিস্কাশন আন্দোলন কমিটির আহবায়ক অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবুল ফারাজী, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার ওলিয়ার রহমান, ইউপি

চেয়ারম্যান বিষ্ণুপদ বিশ্বাস, বিকাশ রায়, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন, কালিপদ মন্ডল, কামরুজ্জামান কামরুলসহ জলাবদ্ধ এলাকার আন্দোলনরত কমিটির নেতৃবৃন্দ।

যশোরের মনিরামপুর, অভয়নগর, কেশবপুর ও খুলনার ডুমুরিয়া এবং ফুলতলা উপজেলার অংশ বিশেষ মানুষের চোখে ভাসছে ভবদহের করাল গ্রাসের সৃষ্টি হওয়া জলাবদ্ধতার দৃশ্য। ভবদহ অঞ্চলে ছোট-বড় ৫৪টি বিল রয়েছে। এ অঞ্চলের পানি ওঠানামার পথ মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী। কিন্তু সব নদীর তলদেশ কমবেশি ভরাট হয়ে বিলের চেয়ে উঁচু হয়ে গেছে।

ফলে বর্ষা মৌসুমে নদীর পানি বিলে ঢুকে সব তলিয়ে গেছে। যে কারনে প্রায় ৪ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এই বিশাল জনগোষ্ঠীকে জলাবদ্ধতা থেকে রায় প্রতি বছরই নদী খননসহ সরকার নানা প্রকল্প হাতে নেয়।

গত ৪ থেকে ৫ বছরে ভবদহে খনন প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তবে কাজের কোন সুফল হয়নি। প্রতি বছরের ন্যায় এবারও জলাবদ্ধ তায় ভুগছে এলাকার সর্বস্তরের মানুষ। ভবদহ অঞ্চলের মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর পানি চলাচল নির্বিঘœ রাখতে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ১৪টি প্রকল্পে প্রায় সাড়ে ছয় কোটি টাকার পাইলট চ্যানেল খনন কাজ করা হয়েছে।

এরই মধ্যে প্রায় ৮০৮ কোটি টাকার আরেকটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ‘ভবদহ ও তৎসংলগ্ন বিল এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ নামের এই প্রকল্পে ৬২টি নদী ও খাল পুনঃ খনন, খালের ওপর ১৯টি কালভার্ট নির্মাণ, বাঁধ ও সড়ক নির্মাণ এবং ২০টি সুইচ গেট নির্মাণ ও সংস্কারের কথা উল্লেখ রয়েছে।

এতে স্থানীয় বাসিন্দাদের খুশি হওয়ার কথা। কিন্তু তাঁরা বলছেন, কয়েক বছরে ভবদহের খনন প্রকল্পে যে দুর্নীতি হয়েছে, তাতে পুরো টাকাই পানিতে গেছে। নতুন করে ৮০৮ কোটি টাকার প্রকল্পে ব্যক্তি বিশেষে বড় আকারে দুর্নীতির সুযোগ সৃষ্টি হবে এমন আশংকাও করা হয়েছে। ফলে ভবদহের জলাবদ্ধতা দূর হবে কিনা এলাকাবাসী তা নিয়ে শংসয় প্রকাশ করেছেন।

আমাদেরবাংলাদেশ.কম/শিরিন

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম