নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় ফ্রেন্ডস ওয়েল ফেয়ার ক্লাবের নতুন ভবন ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্ধোধন করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা পরিষদের অর্থায়নে আশুলিয়ার গাজীরচটে এসব প্রকল্পের উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মাহবুবুর রহমান। সাভার উপজেলার ভাইস চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খান, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো: ওমর ফারুক।
ঢাকা জেলা পরিষদের সদস্য ও ঢাকা জেলা উত্তর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন ও মিসেস নাসিমা আক্তার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজী মতিউর রহমান মতিনসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু