কাউখালী প্রতিনিধি।। পিরোজপুরের কাউখালী বি.আর.ডিবি চেয়ারম্যান ও কাউখালী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী বি.আর.ডিবি’র আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে বি.আর.ডিবি হলরুমে উপজেলা বি.আর.ডিবি কর্মকর্তা এস.এম আরিফুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখা।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল আহম্মেদ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, সমবায় সদস্য ফাইজুর রহমান, মোঃ ইউনুচ খান, লিটন কৃষ্ণকর সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তাফিজুর রহমান। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন