
এস আহমেদ ফাহিম,নোবিপ্রবি প্রতিনিধি।।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বিজ কেস ২০২০” প্রতিযোগিতা। বিজনেস সম্পর্কিত সমস্যা সমাধান, নেতৃত্বদানের গুণাবলী বিকাশ ও প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে প্রতিভা বিকাশের লক্ষে এই প্রতিযোগিতাটি আয়োজন করতে যাচ্ছে সংগঠনটি।
করোনা মহামারীর কারণে প্রতিযোগিতাটি অনলাইনে অনুষ্ঠিত হবে।প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে যা চলবে ২৮ অক্টোবর, ২০২০ পর্যন্ত। প্রতিযোগিতার ওয়ার্কশপ হবে ২৯ অক্টোবর, প্রথম রাউন্ড ১ নভেম্বর, ২য় রাউন্ড ৭ নভেম্বর এবং ফাইনাল রাউন্ড ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতায় নোবিপ্রবির ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ শিক্ষাবর্ষের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।প্রতিযোগীরা সর্বনিম্ন ২ জন এবং সর্বোচ্চ ৩ জনের টিম আকারে এই লিংক (
https://bit.ly/34hklsW) থেকে
রেজিস্ট্রেশন করতে পারবে এবং টিমের সদস্যদের একই বিভাগের হতে হবে।প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন টিম পাবে ৫০০০ টাকা,১ম রানার আপ পাবে ৩০০০ টাকা,২য় রানার আপ পাবে ২০০০ টাকা।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম