pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
কালিয়াকৈরে গ্যাস সংকট, দীর্ঘ লাইনে বাস-ট্রাক-প্রাইভেটকার, দুর্ভোগে অ্যাম্বুলেন্স সেবা ‎​গোদাগাড়ীতে মাধ্যমিক ও কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি অবশেষে কারামুক্ত ‘সরকার দুর্নীতির বিরুদ্ধে অঙ্গীকারাবদ্ধ’—প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ইফতেখারুজ্জামান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে ইরান ঢাকাসহ ১৮ জেলায় কালবৈশাখীর আভাস সান্তাহার পৌর যুবদলের নেতৃত্বে সৌরভ কর্মকার: তৃণমূলের প্রত্যাশার নতুন দিগন্ত নবীনগরের ছলিমগঞ্জে ফেমাস হাসপাতালের ভুল চিকিৎসায় আঙুল হারালেন রোগী ‎তানোরে পুলিশের,ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত জনগণের সমস্যা সমাধানে এসপি-র আশ্বাস
বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম

বাংলার বাঘ শেরে বাংলা এ কে ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার হৃদয়ের একটি নাম এ, কে, ফজলুল হক (আবুল কাশেম ফজলুল হক)। বাংলার ধূলোমাটি ছিল যাঁর গৌরব, বাংলার মানুষের জন্যে অসীম ভালবাসা ছিল যাঁর প্রাণের সৌরভ, বাংলার মানুষের সেবার জন্যে আজীবন সংগ্রাম ছিল যাঁর জীবনের লক্ষ্য, নীতির প্রশ্নে যিনি ছিলেন আপোষহীন, তিনি হচ্ছেন আমাদের শের-এ-বাংলা এ. কে. ফজলুল হক। উপমহাদেশে যে কয়জন গুণী রাজনীতিবিদ ও জননেতার জন্ম, তাদের অন্যতম বাঙালি জাতির গৌরব উজ্জ্বল নক্ষত্র আবুল কাশেম ফজলুল হক।
এক কথায় শেরে বাংলা এ কে ফজলুল হক শুধু একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। বাঙালী জাতির গর্বের উৎস এবং কেন্দ্র আমাদের শের-এ-বাংলা। এক শতাব্দীর শেষে জন্ম এবং আরেক শতাব্দীর শেষে মৃত্যুর ফলে শেরেবাংলা একে ফজলুুল হক ইতিহাসের বাঁক দেখেছেন। তিনি কৃষক শ্রমিক মেহনতি জনতার মুক্তির জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহারে অনুপ্রাণিত হয়েছেন এবং বিভিন্ন সংস্কারমূলক কর্মসূচি ও আইন প্রণয়ন করে গেছেন। তিনি ছিলেন কৃষকদের প্রিয় ‘হক সাহেব’। তার মহতি কর্ম ও অবদানের কারণে, তিনি বাংলার কোটি কোটি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন। শেরে বাংলা আমৃত্যু ছিলেন শোষিত ও বঞ্চিত জনগণের অতি আপনজন।
একমাত্র প্রেসিডেন্টের পদটি ছাড়া সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের এমন কোনো গুরুত্বপূর্ণ পদ ছিল না, যা তিনি কোনো এক সময় অলঙ্কৃত করেননি। তার মহান ব্যক্তিত্ব ও রাজনৈতিক দর্শন তাকে অল্প সময়ে করে তোলে রাজনৈতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত। বাঙালি মুসলমানদের মাঝে শিক্ষা বিস্তারে ছিলো তার অসামান্য অবদান। শিক্ষার প্রকৃত আলো জ্বেলে ও প্রজাস্বত্ব আইন প্রণয়নের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ফুটিয়ে ছিলেন উজ্জ্বল হাসি। বিশেষ করে বাংলার মুসলমান যখন অশিক্ষা, দারিদ্র ও হতাশায় ভুগছে তখন তিনিই নিরলস প্রয়াস চালিয়ে এই অধঃপতিত জাতিকে উদ্ধার করেন। তার কর্মময় জীবনে তিনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। দেশের প্রবাহমান বিভিন্ন ঘটনা থেকে ফজলুল হক উপলব্ধি করেছিলেন, শিক্ষা ছাড়া দারিদ্র দূরীকরণ ও অধিকারবোধ এবং স্বাধীন চেতনা ফিরিয়ে আনা অসম্ভব। তাই শিক্ষা বিস্তারকে তিনি তার রাজনৈতিক জীবনের প্রথম কর্ম উদ্যোগ হিসেবে গ্রহণ করেন।
শিক্ষা বিস্তারে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের ভূমিকা অনন্য। কলকাতার ও দেশে তিনি অনেক স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়দ প্রতিষ্ঠা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪০ সালে শেরে বাংলা এ. কে. ফজলুল হকের প্রচেষ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল প্রতিষ্ঠিত হয়। একই বছরে তার প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় মুন্সিগঞ্জে প্রতিষ্ঠা হয় হরগঙ্গা কলেজ। তার নিজ গ্রামে ও একটি কলেজ প্রতিষ্ঠা করেন। পাশাপাশি এখানে মাদ্রাসা ও হাইস্কুল প্রতিষ্ঠা করেন। শিক্ষা প্রসারের জন্য এ. কে. ফজলুল হকের অবদান বাঙালি জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এক নামে বিখ্যাত জননেতা ‘শেরেবাংলা’ আবুল কাশেম ফজলুল হক ১৮৭৩ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। বাংলার বাঘের আজ ১৪৪তম জন্মদিন। কর্মের মাধ্যমে শেরেবাংলা বাঙালি জাতির মাঝে চিরকাল বেঁচে থাকবেন। জন্মদিনে তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায়।
১৮৭৩ সালের ২৬ অক্টোবর বাকেরগঞ্জ জেলায় (বর্তমান ঝালকাঠি) সাতুরিয়ার নানার বাড়িতে জন্ম গ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। তাঁর পৈতৃক নিবাস বরিশাল শহর থেকে ১৪ মাইল দূরে বানারীপাড়ার চাখার গ্রামে। তার পিতার নাম মৌলভী মোহাম্মদ ওয়াজেদ এবং মায়ের নাম সৈয়দন্নেসা খাতুন। তার পিতা ছিলেন বরিশাল বারের একজন সুখ্যাত আইনজ্ঞ। এ. কে. ফজলুক হকের পূর্বপুরুষ আঠার শতকে ভারতের ভাগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল থানার বিলবিলাস গ্রামে বসতি স্থাপন করেন। এ. কে. ফজলুক হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন।
গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। মক্তবের পাট চুকিয়ে ১৮৮১ সালে তিনি বরিশাল জিলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন। ১৮৮৬ সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং ১৮৮৯ সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। ফজলুল হক তাঁর প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নহভাজন ছিলেন। প্রবেশিকা পাশ করার পর উচ্চ শিক্ষা লাভের জন্যে তিনি কলকাতায় গমন করেন।
১৮৯১ সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ.এ. পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং ১৮৯৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গণিতশাস্ত্রে এমএ ডিগ্রি নেন। ইউনিভার্সিটি ল কলেজ কলকাতা থেকে ১৮৯৭ সালে বিএল ডিগ্রি অর্জন করার পর তিনি বিখ্যাত আইনজ্ঞ স্যার আশুতোষ মুখার্জির অধীনে আইনচর্চা শুরু করেন। পিতার মৃত্যুর পর তিনি বরিশালে আইন ব্যবসায় চালিয়ে যান। তিনি (১৯০৩-১৯০৪) রাজচন্দ্র কলেজে খণ্ডকালীন অধ্যাপনা করেন। ১৯০৬ সালে প্রশাসনে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেন। তিনি নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় ৩০ ডিসেম্বর ১৯০৬ সালে যোগ দেন রাজনীতিতে। ফজলুল হক নবাব সলিমুল্লাহ ও নবাব নওয়াব আলী চৌধুরীর হাত ধরে রাজনীতিতে পদার্পণ করেন। ১৯০৬ সালে তিনি ডেপুটি ম্যাজিস্টেটের চাকরি গ্রহণ করেন।
কিন্তু তেজস্বী হক সাহেব সরকারের সাথে মতবিরোধ হওয়ায় ১৯১১ সালে চাকরি ছেড়ে আবার আইন ব্যবসায়ে নেমে পড়েন। ১৯০৬ সালে ঢাকায় অনুষ্ঠিত নিখিন ভারত মুসলিম শিক্ষা সম্মেলনে তিনি অংশ নেন। ১৯১৩ সালে তিনি অবিভক্ত বাংলার মুসলিম লীগের সেক্রেটারি নিযুক্ত হন। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের সভাপতির দায়িত্ব পালন করেন ১৯১৬ থেকে ১৯২১ সাল পর্যন্ত। এর আগে তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।
১৯১৩ সাল থেকে ১৯২০ সাল পর্যন্ত তিনি বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য ছিলেন। ১৯২০ থেকে ১৯৩৫ সাল পর্যন্ত মন্টেগু-চেমসফোর্ট কাউন্সিলের সদস্য হিসেবে কাজ করেন। ১৯১৬ সালে লক্ষ্ণৌ শহরে লীগ কংগ্রেসের যুক্ত অধিবেশনে তিনি যে প্রস্তাব উত্থাপন করেন, তাই বিখ্যাত ‘লক্ষ্ণৌ চুক্তি’ নামে অভিহিত হয়। ১৯১৮ সালে ফজলুল হক লিখিত ভারত মুসলিম লীগের দিল্লী অধিবেশনে সভাপতিত্ব করেন। সেখানে সভাপতি হিসেবে তাঁর দেওয়া ভাষণ ইতিহাসের এক স্বর্ণ অধ্যায় হয়ে রয়েছে। ১৯২৫ সালে তিনি বাংলার মন্ত্রী সভার সদস্য মনোনীত হন।
১৯২৭ সালে তিনি কৃষক-প্রজা পার্টি নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ১৯৩০-৩১ এবং ১৯৩১-৩২ সালে তিনি বিলেতে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে যোগদান করেন। সেখানে তাঁর ব্যক্তিত্ব পূর্ণ বক্তৃতা সবার মনে সাড়া জাগায়। ১৯৩৫-৩৬ সালে কলকাতা কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনিই ছিলেন এ পদে অধিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমান। ১৯৩৭ সালে শের-এ-বাংলা এ. কে ফজলুল হক অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী পদে অধিষ্ঠিত হন।
এ. কে. ফজলুক হক এম.এ. পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। এ সময় নবাব আবদুল লতিফ সি. আই. ই.-এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয়। খুরশিদ তালাত বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন। খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলী জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন। কিন্তু, জিনাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং ১৯৪৩ সালে এ. কে. ফজলুক হক মীরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্বে বরণ করেন।
তাঁদের সন্তান ফাইজুল হক ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৬ সালে মৃত্যুবরণ করেন ফাইজুল হক। প্রতিভাবান রাজনীতিবিদ একে ফজলুল হক ১৯১৮-১৯১৮ সেশনে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেক্রেটারি ছিলেন ১৯১৮ সালে অল ইন্ডিয়া মুসলিম লীগ দিল্লি সেশনে সভাপতিত্ব করেন। তিনি ১৯২৯ সালে স্যার আবদুর রহিমকে সাথে নিয়ে ‘প্রজা পার্টি’ নামক দল গঠন করেন। ১৯৩৫ সালে ‘কৃষক প্রজা পার্টি’ (কেপিপি) নামে রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন। এর নেতৃত্বে জমিদারি প্রথা ও রেয়াতব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন জনসমর্থন লাভ করে অতি অল্প সময়ের মধ্যে। ১৯৩৫ সালে ফজলুল হক কলকাতার প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। ১৯৩৭ সালে সম্মিলিত মুসলিম পার্টির ব্যানারে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ৩৯টি সিট লাভ করেন। পরের বছর তিনি মুসলিম লীগে যোগ দেন এবং অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত।
এক জীবনে অনেক কিছু করার মতো দৃষ্টান্ত একমাত্র শেরেবাংলাকে দিয়েই সম্ভব। তিনি তা করেও দেখিয়েছেন। শেরেবাংলা দলীয় বিভাজনের পরিবর্তে রাজনৈতিক দলগুলোকে জনগণের উন্নয়নে নিজেদের গৃহীত কর্মসূচি তুলে ধরার পরামর্শ দেন। প্রজাস্বত্ব আইন, কৃষককে জমিদারদের হাত থেকে রক্ষা করা ও দশ বছরের জন্য সব খাজনা বৃদ্ধি তার হাত দিয়েই বন্ধ হয়েছে। ২৩ মার্চ ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে তিনি দ্বিজাতিতত্ত্ব তথা লাহোর রেজুলেশন উপস্থাপন করেন।
এই তত্ত্বই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান গড়ার ক্ষেত্রে অসামান্য অবদান রাখে। ১৯৪৭ সালে ভারত বিভক্ত হওয়ার পর তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস শুরু করেন। ১৯৫১-৫৩ সালে ছিলেন অ্যাডভোকেট জেনারেল। ’৫৩ সালের ২৭ জুলাই তিনি কৃষক শ্রমিক পার্টি প্রতিষ্ঠা করেন এবং মওলানা ভাসানী ও সোহরাওয়ার্দীর সাথে যুক্তফ্রন্ট গঠন করে ১৯৫৪ সালের নির্বাচনে অংশ নেন। তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। পরে গভর্নর নিযুক্ত হন। শারীরিক অক্ষমতার কারণে ১৯৫৮ সালে তিঁনি রাজনীতি থেকে অবসর নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে তিনি রচনা করেন Understanding The Muslim Mind. তিনি মুসলমানদের শিক্ষা বিস্তারে অসামান্য অবদান হিসেবে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে গেছেন। তার মধ্যে আছে ইডেন কলেজ, কলকাতা ইসলামিয়া কলেজ, আদিনা ফজলুল হক কলেজ, তেজগাঁও এগ্রিকালচার কলেজ (বর্তমানে কৃষি বিশ্ববিদ্যালয়) প্রভৃতি। বাংলা একাডেমী ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ভূমিকা অপরিসীম।
এই মহান নেতা ১৯৬২ সালের ২৭ এপ্রিল (শুক্রবার) সকাল ১০ টা ২০ মিনিটে ৮৯ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনেরও কবর রয়েছে। তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত। একথা অনস্বীকার্য যে হক সাহেবের মতো অবিসংবাদিত নেতা একটি জাতির ইতিহাসে খুব অল্পই জন্মে। আমরা অতীব ভাগ্যবান যে আমরা একই সময়ে এই ধরনের বেশ কয়েকজন নেতাকে (সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী) সাথে পেয়েছিলাম যে কারণে বৃটিশ শাসকদের থেকে মুক্ত হতে না হতেই আমরা অতি দ্রুত একটি স্বাধীন দেশ পেয়েছি। এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন শের-ই-বাংলা একে ফজলুল হক।
স্বাধীনতার চেতনা ও গণতান্ত্রিকতাবোধ সৃষ্টিতে তার অসামান্য অবদানের কথা এদেশের মানুষের মন থেকে কোনদিনই বিস্মৃত হবে না। তার অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। দেশ এবং জাতির কল্যাণে অবদানের জন্য ইতিহাসের পাতায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার নাম। গণমানুষের প্রিয় হক সাহেব এর ১৪৭ তম জন্মবার্ষিকী। যুগযুগ ধরে ত্যাগ তিতিক্ষার দ্বারা বাঙালিদের জীবনের সর্বক্ষেত্রে সর্বস্তরে জ্ঞান ও কর্ম সাধনার যে আদর্শ তিনি স্থাপন করে গেছেন, তা চিরভাস্বর হয়ে থাকবে। এ মহান নেতার অসামান্য অবদানের জন্য জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছাসহ তাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। ফজলুল হক আমাদের মাঝে বেঁচে নেই; কিন্তু বাঙালি সমাজ যত দিন বেঁচে থাকবে, ততদিন তাদের হৃদয়ে ফজলুল হক চিরজীবী।

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম