মোস্তাবিন সিয়াম,বিশেষ প্রতিনিধি।। একজন পেশাদার পুলিশ কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিকতায় যিনি অনন্য, তিনি ঢাকা জেলার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তরিকুল ইসলাম। একদিকে অসহায়, নিগৃহীত মানুষের জন্য তাঁর দপ্তরের দরজা যেমন সবসময় উন্মুক্ত, অন্যদিকে অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে তিনি রূপ নিয়েছেন এক আপসহীন ‘অ্যাকশন হিরো’ হিসেবে। তাঁর এই দ্বিমুখী ভূমিকার কারণে অত্যন্ত অল্প সময়েই তিনি আশুলিয়াবাসীর আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
আশুলিয়া থানায় যোগদানের পর থেকেই পুরো এলাকাকে সম্পূর্ণ নিরাপদ ও মাদকমুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি তরিকুল ইসলাম। মাদকের বিরুদ্ধে তাঁর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি এবং একের পর এক সফল অভিযান পুরো আশুলিয়াজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় না দিয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কারণে ইতিমধ্যেই তিনি অপরাধী চক্রের কাছে এক মূর্ত আতঙ্কে পরিণত হয়েছেন। তাঁর এই বজ্রকঠিন অবস্থানের কারণে মাদক সিন্ডিকেটগুলো ভেঙে পড়তে শুরু করেছে।
শুধুমাত্র অপরাধ দমনই নয়, আইনি সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করছেন এই পুলিশ কর্মকর্তা। যেকোনো সংকটে সাধারণ মানুষ যাতে সহজেই পুলিশের আইনি সহায়তা পায়, তা নিশ্চিত করেছেন তিনি। তাঁর এই আন্তরিকতা, সততা, অটল দায়িত্ববোধ ও মানবিক আচরণ ইতোমধ্যেই আশুলিয়াবাসীর মাঝে গভীর আস্থা ও বিশ্বাসের এক অনন্য পরিবেশ তৈরি করেছে।সচেতন মহলের মতে: ”আশুলিয়া থানা এলাকা যেন দীর্ঘদিন ধরেই এমন একজন জনবান্ধব অথচ অপরাধের বিরুদ্ধে বজ্রকঠিন নেতৃত্বের অপেক্ষায় ছিল। ওসি তরিকুল ইসলামের কর্মদক্ষতা সেই শূন্যতা পূরণ করেছে।”
স্থানীয় বাসিন্দারা জানান,একজন পুলিশ কর্মকর্তা যে একই সাথে এতটা মানবিক এবং অপরাধের বিরুদ্ধে এতটা কঠোর হতে পারেন,তার অনন্য উদাহরণ ওসি তরিকুল ইসলাম। সাধারণ মানুষের সাথে তাঁর সদালাপ এবং নিঃস্বার্থ সহযোগিতা সর্বস্তরের মানুষের প্রশংসার দাবিদার।আশুলিয়াবাসীর শান্তি,শৃঙ্খলা ও জনকল্যাণে ওসির এই গৌরবময় পথচলা আগামীতেও অব্যাহত থাকবে-এমনটাই প্রত্যাশা স্থানীয় সাধারণ মানুষের। এলাকার সর্বস্তরের জনগণ এই সেবা-পরায়ণ ও সাহসী পুলিশ কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন।
এবিডি.কম/রাজু