কেশবপুর(যশোর)প্রতিনিধি।। যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইব্রাহীম (২২) কে আটক করেছে অপর ব্যবসায়ী গোপী পালিয়ে যেতে সক্ষম হয়। থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানান, গত কাল রাতে থানার এসআই ফজলে রাব্বী স্গংীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার পাখরঘাটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে পাথরঘাটা গ্রামের লস্কর মোলার ছেলে মাদক ব্যবসায়ী ইব্রাহীমকে আটক করে ।
এসময় তার সহযোগী একই গ্রামের মহানন্দর ছেলে গোপী পালিয়ে যায়। পুলিশ ইব্রাহীমের দেহ তলাশী করে ৪০ পিস ইয়াবা উদ্ধার করে। এঘটনায় কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটককৃতকে বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম