সৈয়দ মেহেদী হাসান।। রাজবাড়ীর পাংশা উপজেলায় উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের মাঝে 50,000 টাকার আর্থিক চেক প্রদান করা হয়েছে।
উক্ত চেক প্রদান কালে উপস্থিত ছিলেন মোঃ ফরিদ হাসান ওদুদ উপজেলা চেয়ারম্যান পাংশা, বিপুল চন্দ্র দাস উপজেলা নির্বাহি অফিসার পাংশা, মোঃ রফিকুল ইসলাম সমাজসেবা অফিসার পাংশা, সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ।
এসময় চেক গ্রহণকারীরা বলেন সরকারের এই উদ্যোগ আমাদের অনেক সাহায্য করছে এতে করে আমরা নিজেদের এবং আত্মীয়-স্বজনদের চিকিৎসা করতে সক্ষম হচ্ছি ফলে ভালো চিকিৎসা নিয়ে শারীরিকভাবে সুস্থ হচ্ছি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভুক্তভোগীরা।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম