রিপন হোসেন সাজু,মনিরামপুর থেকে।। সাবেক মন্ত্রী ও বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে থানা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন বৃহত্তর যশোর উন্নয়নের কারিগর। তিনি ছিলেন জাতীয় নেতা, দলের দুর্দিনের কান্ডারি। তৃনমুল নেতা-কর্মী ও সমর্থকদের আগলে রাখতেন। তিনি শুধু যশোর তথা খুলনা বিভাগের বিএনপির নেতা-কর্মীদের আস্থাভাজন ছিলেন না, তিনি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রভাবশালী নেতা। প্রয়াত এ নেতা ছিলেন গরীব দুঃখী মানুষের আশ্রয় স্থল।
পৌর বিএনপির সভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সভাপতি আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড, শহীদ মোঃ ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, থানা বিএনপির সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, গাজী আব্দুস সাত্তার, থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মকবুল ইসলাম, বিএনপি নেতা প্রভাষক নাজমুল হক লিটন, মাষ্টার মতিয়ার রহমান, মফিজুর রহমান, থানা যুবদলের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, যুবদল নেতা ফিরোজ আহম্মেদ লাল্টু, সাবেক পৌর ছাত্রদল সাধারন সম্পাদক মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা জিয়াউল হক, একে আজাদ, সাবেক ছাত্রদল নেতা ইমরান নাজির, মনিরুজ্জমামান রুবেল, ছাত্রদল নেতা ওলিয়ার রহমান, ফেরদৌস হোসেন, আব্দুল্লাহ আল মামুন, এমরান হোসেন, কামরুজ্জামান, আবু মুছা আল নাইম, এনামুল কাদির, মেহেদী হাসান, জাকারিয়া হোসেন, ইমামুল হাসান ইমন প্রমূখ।
আলোচনা সভা শেষে মরহুমের স্মরণে দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন থানা মসজিদের ইমাম মুফতি মোঃ মফিজুর রহমান।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম