মণিরামপুর(যশোর)প্রতিনিধি।। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি বলেছেন মনিরামপুরসহ সারা দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো বেশি শক্তিশালী করতে হবে।
আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর বাংলাদেশকে একটি উন্নয়নশীল আধুনিক রাষ্ট্রে পরিণত করার দারপ্রান্তে নিয়ে এসেছে। যার বাস্তব উদাহরণ পদ্মা সেতু। বাংলাদেশ উন্নয়নের একমাত্র কারিগর ও রোল মডেল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি এবং সহযোগিতায় আমি মণিরামপুরের শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণ, কমিউনিটি ক্লিনিক, রাস্তাঘাট, ব্রিজ-কালবার্ট সহ অসংখ্য উন্নয়নমূলক কাজ করতে পেরেছি।
শুক্রবার সন্ধ্যায় মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পৌর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীদের সাংগঠনিক কাজে আরো বেশি গতিশীল করার লক্ষে ১,৫ ও ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এসব কথাগুলো বলেন।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহামুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণত সম্পাদক ও প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান জি এম মজিদ, আওয়ামী লীগ নেতা ও মণিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোন্তাজ বিশ্বাস, তরুণ আওয়ামী লীগ নেতা এড. বশির আহমেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম আলাউদ্দীন, যুবলীগ নেতা আব্দুল কুদ্দুস, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/ হোসাইন