সৈয়দ মেহেদী হাসান।।রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় পাংশা বাজার চত্বরে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পরে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদ হাসান ওদুদ চেয়ারম্যান পাংশা উপজেলা পরিষদ, বিপুল চন্দ্র দাস নির্বাহি অফিসার পাংশা উপজেলা, এ এফ এম শফিউদ্দিন পাতা সাধারণ সম্পাদক পাংশা উপজেলা আওয়ামী লীগ, রয়েল আহমেদ অফিসার পাংশা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে সারাদেশে বেড়েছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বিশ্ব ইতিহাসে মানুষের মধ্যে ছোঁয়াচে রোগের কারণে অতিমারির মৃত্যুর ঘটনা এবারই নতুন নয়। কিন্তু ইতিহাস থেকে জানা যায় সেগুলোর কোনটাই এত ভয়াবহ রূপ লাভ করেনি।
পরে উপজেলা নির্বাহি অফিসার বিমল চন্দ্র দাসের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় এসময় মুখে মাস্ক না থাকার কারণে কয়েকজনকে অর্থদণ্ড করা হয়।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি