নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় সাংবাকিদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণায়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, তিনি বলেন করোনার ভ্যাকসিন সংগ্রহের জন্য সকল প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এবং দেশের সকল মানুষের কাছে বিনামূল্যে এই ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে।
আজ সোমবার বিকেলে আশুলিয়ার নবীনগর এলাকার জয় রেস্তোরাঁর সামনে নবগঠিত আশুলিয়া থানা আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ডেউ মোকাবেলার জন্য বাংলাদেশের হাসপাতাল গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিভাগীয় যে সকল জেলা হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন লাইন নাই সে-গুলোতে অক্সিজেন নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই অনেক জেলা ও উপজেলা হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা হয়েছে।
প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, তিনি বলেন,আমরা আশা করি সরকারের যে প্রস্তুতি রয়েছে, মানুষেরা যে সচেতনতা আছে এবং মাঠ পর্যায়ে আমাদের প্রশাসন যেভাবে কাজ করছে, তাতে করে আমাদের সকল লেবেলের সরকারি-বেসরকারি হাসপাতাল গুলোর যে প্রস্তুতি রয়েছে তা দিয়ে প্রথম ডেউয়ের মতো দ্বিতীয় ডেউটিও মোকাবেলা করতে সক্ষম হব। আর শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনও অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। এবং যে সমস্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো অনিয়ম করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হয়েছে।
এ সময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, পৌর মেয়র আব্দুল গণি, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাধারণ সম্পাদক মঞ্জরুল আলম রাজীব, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাত হোসেন খাঁন, আশুলিয়া থানা আওয়ামী লীগের নবগঠিত কমিটির আহ্বায়ক ফারুক হাসান তুহিন, যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম।
এ ছাড়া আরও উউপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মিষ্টি চৌধুরী ,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, আশুলিয়া যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম ভুইঁয়াসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু