গাইবান্ধার পলাশবাড়ি পৌরসভার প্রথম নির্বাচনে ভোট গ্রহন চলছে ইভিএম এ
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
-
১২৯
বার দেখা হয়েছে

ওবাইদুল ইসলাম,গাইবান্ধা।। গাইবান্ধা পলাশবাড়ি পৌরসভার প্রথম নির্বাচনে ১৬টি কেন্দ্রে ভোট গ্রহন শুরু হয়েছে সকাল ৮টায়। প্রতিটি কেন্দ্রেই ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতিতে এই ভোট নেওয়া হচ্ছে। ১৬ কেন্দ্রের ৯৪টি বুথে (কক্ষ) শুরু হওয়া একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রথমবারের মত পৌর এলাকার ৯টি ওর্য়াডের ৩১ হাজার ৬০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন করতে নির্বাচনি এলাকায় সব ধরণের যানবাহণ চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করছেন অস্ত্রধারীসহ ৬ জন পুলিশ ও ১৪ জন আনসার এবং গ্রাম পুলিশ। এছাড়া কেন্দ্রের বাহিরে পুলিশের স্ট্রাইকিং ফোর্স, র্যাব ও বিজিবিসহ ৬ শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর পাশাপাশি ৯ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও দুইজন বিচারিক ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালনের কথা জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান।
১৮ বছর পর দীর্ঘ প্রত্যাশীত এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের আবু বকর প্রধান, দলেরই বিদ্রোহী (স্বতন্ত্র) নারিকেল গাছ প্রতিকে গোলাম সারোয়ার প্রধান বিপ্লব ও বিএনপির ধানের শীষ প্রতিকে আবুল কালাম আজাদসহ ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে মজিবুর রহমান ও জগ প্রতিকে হাবিবুর রহমান এবং কম্পিউটার প্রতিকে আমিনুল ইসলাম দুদু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ৯ ওর্য়াডে কাউন্সিলর পদে লড়ছেন ৮৮ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন ২২ প্রার্থী।
সকাল ৮টা থেকে ১৬টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরুর বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার মো. শাহীনুর আলম জানান, ইভিএমে ভোট গ্রহণের জন্য ১৬ জন প্রিসাইডিং অফিসার, ৯৪ জন সহকারি প্রিসাইডিং অফিসার ও ১৮৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন। নির্বিঘেœ ও উৎসব মুখর পরিবেশে কেন্দ্রে পৌঁছে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে।
ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণে কেন্দ্রেগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে মনে করেন তিনি। উল্লেখ্য ২০০১ সালে পলাশবাড়ি পৌরসভা বাস্তবায়ন হলেও কিশোরগাড়ি, বরিশালসহ ৩ ইউনিয়নের সীমানা নিয়ে আইনী জটিলতায় আটকে যায় নির্বাচন। অবশেষে দীর্ঘ ১৮ বছর পর গত ৩ নভেম্বর পলাশবাড়ি পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media