জবি ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি গালিব
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
-
১১১
বার দেখা হয়েছে

জবি প্রতিনিধি।। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেএনইউডিএস) নতুন সভাপতি (ভারপ্রাপ্ত) পদে দায়িত্ব পেয়েছেন মুলহাম হায়দার গালিব।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত রেজিস্ট্রার প্রকৌশলী ড. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পত্রে এতথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
উক্ত পত্রে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সােসাইটির বর্তমান কমিটির মেয়াদ গত ৭ নভেম্বর শেষ হওয়ায় পঠনতন্ত্র অনুযায়ী নতুন কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান কার্যকরী কমিটির সভাপতির ছাত্রত্ব শেষ হওয়ায় নতুন কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান কমিটির সহসভাপতি মুলহাম হায়দার গালিবকে সভাপতির (ভারপ্রাপ্ত) দায়িত্ব প্রদান করা হয়েছে।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media