নিজস্ব প্রতিবেদক।। চুয়াডাঙ্গায় কন্যা সন্তান জন্মের সংবাদ শুনে উপহার নিয়ে নবজাতকের বাড়িতে উপস্থিত হলেন পুলিশ সদস্যরা। এ ঘটনায় সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি হয়েছে।
আজ (১০ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে নব্য জন্ম নেওয়া কন্য সন্তানদের বাড়িতে উপহরে সামগ্রী পৌছে দেওয়া হয়।
জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার সদ্য জন্ম নেওয়া কন্যা শিশুদের জন্য নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ এবং লিঙ্গ বৈষম্য দূরীকরনে লক্ষ্যে ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেন। বাড়িতে বাড়িতে উপহার পৌছে দেওয়ার নির্দেশনা দেন।
এরই অংশ হিসেবে রবিবার সকালে পৌরসভার কেদারগঞ্জ মালোপাড়ায় মফিজুল হক ও সুলতানা পারভিন দম্পতির বাড়িতে উপহার প্রেরণ করা হয়। এসময় উপহার সামগ্রী হিসেবে বেবী প্যাকেজ, পোশাক,মিষ্টি,ফল ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। একইদিন দুপুরে আলমডাঙ্গার নতিডাঙ্গায় আমিনুর রহমান ও শামীমা খাতুন দম্পতির বাড়িতেও পৌছে দেওয়া হয় পুলিশ সুপারের উপহার সামগ্রী।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকরা জানান, বিষয়টি ইতিবাচক ফলাফল বয়ে আনবে। সমাজে নারীদের অংশগ্রহন নিশ্চিতে পুলিশ সুপারের এ কার্যক্রমকে আরও প্রসারিত করার আহবান জানান তারা।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুর রহমান বলেন, দেশের মোট জনগোষ্ঠির অর্ধেক নারী। এই বিপুল সংখ্যাক নারী পিছিয়ে থাকলে সামগ্রীক উন্নয়ন অসম্ভব। পিছিয়ে পড়া নারীদের সমাজের অগ্রগতিতে ভূমিকা পালনের জন্য সামাজিক কার্যক্রম আব্যহত থাকবে । এছাড়া অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ঘোষণাও দেন তিনি।
আমাদেরবাংলাদেশ.কম/রাফি