
সাভার প্রতিনিধি।। রাজধানী ঢাকার উপকন্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ার টাকস্যুট এলাকার আরন ডেনিম লিঃ এর মালিকের উদ্যোগে বার্ষিক খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ০৯ জানুয়ারি ২০২১ ইং তারিখে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা ।
এদিনই ডিসেম্বরে শুরু হওয়া কোম্পানীর বার্র্ষিক খেলাধুলা প্রতিযোগতীয় দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, বলিভল, ফুটবল, ক্রিকেট, ম্যারাথন ও শুটিং ইভেন্টের বিজয়ীদের পুরষ্কার বিতরন করা হয়। এসব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ স্বতঃস্ফুর্ত ভাবে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগি তার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণের পরই সঙ্গীতানুষ্ঠান ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সঙ্গীত পরিবেশন করেন দেশের খ্যতনামা শিল্পীগণ।
কারখনাটির বার্ষিক সভায় সভাপতিত্ব করেন আরন ডেনিম লিমিটেডর এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো: মাজাকাত হারুন। তিনি কারখানার শ্রমিক- কর্মচারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবার অংশগ্রহণের জন্য আমি অত্যন্ত গর্বিত। আপনাদের উপস্থিতি এবং সহযোগিতা প্রশংসার দাবীদার। প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে আমি আনন্দিত। আমি আশাবাদী যে, আরন ডেনিম লিমিটেড সামনের দিনগুলোতে আরও উন্নতি করবে।
উক্ত বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সাঈদ ইবনে মাজাকাত, পরিচালক গোলাম মনজুর আহমেদ, পরিচালক ইশরাত ফাহমিদাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম